পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 3
দি নিউজ লায়নঃ পিকনিক করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 3। যারা কিছুক্ষণ আগেও পাঁচ বন্ধুকে হুল্লোড় করে স্নান করতে দেখেছে, তাঁরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে। মধ্যপ্রদেশের বিদিশা জেলায় রোমহর্ষক গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে রবিবার। ভোপাল থেকে কিছু বন্ধু পিকনিক করতে এসেছিলেন বিদিশাতে। সেখানে ঝরনার জলে ডুবে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
তিনজনের মৃত্যু হলেও দুজনকে বাঁচানো যায়। কলারোয়া থানা এলাকার মিনি পাঁচমারি নামে প্রসিদ্ধ এই ঝর্ণা। তিনটি মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে বিদিশা জেলার হাসপাতালে হাসপাতালে মৃতদের পরিজনরা পৌঁছয়। একজনের পরিবারের লোক তাদের ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিদিশা জেলার ডিএম এর কাছে মিনি পাঁচমারি ওয়াটারফল এর উপরের দিকে স্নান করছিল এই পাঁচ বন্ধু। ১০০ ফুট উঁচু ঝর্না থেকে জোরে সেখানে জল পড়ে। উপরিভাগে স্নান করছিল। স্থান করার সময় কোনওভাবে তাদের পা পিছলে যায়। কিন্তু পাঁচজনই কীভাবে জলে পড়ে গেল বোঝা যায়নি। সম্ভবত অন্যদের বাঁচাতে নীচে পড়ে যায় তারা বলে মনে করা হচ্ছে।

Post a Comment